spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

অধিকৃত বায়তুল মোকাদ্দাসের উত্তরাঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে, কুদস দখলদার সেনারা বৃহস্পতিবার সকালে সামির আসলান নামের এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল-কুদসের উত্তরাঞ্চলীয় কালান্দিয়া শরণার্থী শিবিরে নিজের সন্তানকে রক্ষা করতে গেলে ইসরাইলী বাহিনী গুলি করে সামির আসলানকে হত্যা করে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন আরও জানায়, ইসরাইলী বাহিনী কালান্দিয়ায় হামলা চালিয়ে ১৫ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদ্য কারামুক্ত ফিলিস্তিনিরাও রয়েছে।

সূত্র : পার্সটুডে
spot_img
spot_img
spot_img

সর্বশেষ