ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে যাওয়া জাহাজগুলোকে টার্গেট করায় ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এতে সহায়তা করেছে বৃটেন। তবে ওই হামলার পর বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম।
বিবিসি খবরে জানানো হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮০ ডলারে। এই অবস্থা চলতে থাকলে রাশিয়ার আক্রমণের সময় তেলের যেভাবে দাম বৃদ্ধি হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃটিশ সরকারের আশঙ্কা প্রতিশোধের আকাঙ্খা থেকে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজগুলোকে আরও বেশি টার্গেট করে তাহলে কার্গো চলাচলে যে ভয়াবহ প্রভাব পড়বে, তাতে জ্বালানি বাজারে বড় ঝাঁকুনি সৃষ্টি হতে পারে।











