নোয়াখালীর সোনাইমুড়ীতে কাজী হেলাল উদ্দিন নামের এক ব্যবসায়ীর টাকা ছিনতাই ও কর্মচারীকে মারধরের ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কৈয়া ও নওতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কৈয়া গ্রামের সেকান্তর বাড়ির শাহজাহানের ছেলে শামিম হাসান তুহিন (১৯), সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নওতলা গ্রামের চাঁদগাজী ব্যাপারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে এমরান হোসেম (২১), বাবুলের ছেলে রমজান আলী (১৯) ও সুমনের ছেলে রুবেল (২০)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে টাকা ছিনতাই ও কর্মচারীকে মারধরের ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের উত্তরহাওলা ইউনিয়নের ডিম ব্যবসায়ী কাজী হেলাল উদ্দিন (৪৫) বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারদের শনিবার নোয়াখালীর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।











