spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য দিন কাটালো চট্টগ্রাম; শনাক্ত ১৮২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটিতে নতুনকরে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮২ জন। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১০৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক লাখ ২৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩৬০ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। বাকি সব বিভিন্ন উপজেলার বাসিন্দা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ