spot_img
spot_img

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

সম্প্রতি এক টুইট বার্তায় গেব্রিয়াসিস বলেছেন, তিনি সিরিয়া সফরে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন।

একই সময়ে জাতিসংঘ ঘোষণা করেছে, সংস্থার মানবাধিকার ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এই সপ্তাহের শেষ দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফরে যাবেন।

এদিকে ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও। এই ঝুঁকি ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ