আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি কুখ্যাত স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব স্থান পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
আজ (১২ ফেব্রুয়ারি), ঢাকার তিনটি আয়নাঘর স্থান পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।
আজ (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন। তিনি ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেন, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ ও গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ১৯ জানুয়ারি, আয়নাঘর পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেছিলেন ড. ইউনূস।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা, যারা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনা সম্পর্কে অগ্রগতি জানান।











