spot_img

তসলিমা নাসরিনকে পুনর্বাসনের স্বপ্ন তৌহিদী জনতা রুখে দিবে : মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, তসলিমা নাসরিনকে যারা পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে, তাদের এই দিবাস্বপ্ন তৌহিদী জনতা রুখে দিবে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী আন্দোলনের পল্টন থানা শাখা আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইমতিয়াজ আলম বলেন, তসলিমা নাসরিন শুধু ইসলামের বিপক্ষেই কথা বলেনি বরং এদেশের মানচিত্র মুছে ফেলার ষড়যন্ত্র করছে। সে দেশদ্রোহী ও ধর্মদ্রোহী। তাকে এদেশে পুনর্বাসিত করার জন্য যেসব কুচক্রী মহল পাঁয়তারা করছে, তারা দেশকে অস্থিতিশীল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

ইসলামী আন্দোলন পল্টন থানার সভাপতি আলহাজ্ব কবির হোসেন খোকনেরর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ