spot_img

ভারতে দ্বিতীয় দফায় হতে পারে লকডাউন

বছর ঘুরতেই ভারতে আবারও প্রকোপ বেড়েছে করোনার। লকডাউনের সিদ্ধান্তে অনড় হতে চলেছে দেশটির বিভিন্ন এলাকা। নাগপুরে করোনার বাড় বাড়ন্ত এতটাই বেশি যে দ্বিতীয় ঢেউ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে পূর্ণ লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ভারতীয় গণমাধ্যম সুত্রে এমন তথ্য পাওয়া যায়।

করোনার নতুন স্ট্রেইন এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে, যাতে সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে। তবে গোটা ভারতে সেই নতুন স্ট্রেনের কারণে সংক্রমণ হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এক সপ্তাহের জন্য বন্ধ করা হলো মহারাষ্ট্রের নাগপুর শহর। বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬ শতাংশ। জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে গোটা শহরই। কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার শুরুতেই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফের লকডাউনের ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি বলেছিলেন, এখন সাবধান হোন। যদি লকডাউন না চান তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ