সিএনএন টেলিভিশনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সঙ্গে খুব শিগগিরই চুক্তি সই করবে বাংলাদেশ সরকার।
জানাগেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরবে আমেরিকা ভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)।
চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় চ্যানেলটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অভূতপূর্ব সাফল্যের প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে।
এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের সাফল্য, উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত, উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স অর্জন ও অন্যান্য বিষয় অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রচার করবে সিএনএন।
সংশ্লিষ্ট শিল্প ও সেবাখাতগুলো প্রচারণা কার্যক্রমের অর্থায়ন করবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট তদারকি করবে।
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদনের জন্য একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে।











