spot_img
spot_img

সৌদি ও ইরানের কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

দীর্ঘ ৭ বছর পর ইরান ও সৌদি আরব পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার (১১ মার্চ) এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিভাগের মুখপাত্র পিটার স্ট্যানো এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার বিষয়ক চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। চুক্তিটি বাস্তবায়নের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা ইউরোপীয় ইউনিয়নের প্রধান অগ্রাধিকার।

বিবৃতিতে আরও বলা হয়, রিয়াদ ও তেহরান আঞ্চলিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার সামগ্রিকভাবে এ অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

উল্লেখ্য, শুক্রবার সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয় দেশ দুটি। এতে মধ্যস্থতা করেছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ