spot_img
spot_img

বাখমুতে ১ দিনে রাশিয়া ও ইউক্রেনের ৪ শতাধিক সৈন্য নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতকে ঘিরে ভয়াবহ যুদ্ধ চলছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দাবি করেছে, বিগত ২৪ ঘণ্টায় তাদের হাতে প্রতিপক্ষের ২ শতাধিক সৈন্য নিহত হয়েছে। দাবি অনুসারে, উভয়পক্ষের মোট ৪৩১ সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনীয় কতৃপক্ষ জানায়, বাখমুত শহরকে দুই ভাগে বিভক্তকারী নদী এখন উভয় পক্ষের নতুন ফ্রন্ট লাইন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি শেরেভাতি বলেন, বিগত ২৪ ঘণ্টার যুদ্ধে অন্তত ২২১ জন রুশপন্থী সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩ শতাধিক সেনা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই সময়ে রুশপন্থী সেনাদের হাতে অন্তত ২১০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। তবে মস্কো ক্ষয়-ক্ষতি এবং আহতদের সংখ্যার বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ