spot_img
spot_img

আগের দুই শর্ত বহাল রেখে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরও ৬ মাস

আগের দুই শর্তেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে এই মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ রবিবার (১২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এ অবস্থায় সম্প্রতি খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ