শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বৈশ্বিক মহামারি কোভিডকালীন দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও প্রণোদনা প্রদান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সংসদ ভবনে তার কার্যালয়ে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা- এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়নের ক্ষেত্রে মানসিক দৈন্য কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হতে হবে।










