spot_img
spot_img

করোনায় কুপোকাত ভারত: সব রেকর্ড ভেঙে একদিনে ৪২০৫ জনের মৃত্যু

কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি।

নতুন চার সহস্রাধিক মৃত্যু নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মহামারিতে প্রাণহানি আড়াই লাখ ছাড়াল।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি।

একদিনে ৪২০৫ জনের মৃত্যু দক্ষিণ এশিয়ার দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গত ৮ মে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু দেখেছিল ভারত। এর পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গত একদিনে ভারতে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

৫ মের পর থেকে এক সপ্তাহে ৩০ লাখ রোগী শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৮৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মহামারি দেখা দেওয়ার পর এটিই সর্বোচ্চ পরীক্ষা। সরকারের তথ্য মতে, এ পর্যন্ত ২৪ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকা দেওয়া শুরু হয় ১৬ জানুয়ারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ