spot_img
spot_img

বিশ্বে করোনায় আরও ১১১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬০৪ জন।

শুক্রবার (১২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ১২ জন। মেস্কিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৪ জন বং মারা গেছেন ৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭৭ জন এবং মারা গেছেন ২১ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৭ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫৫৬ জন বং মারা গেছেন ১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ১৩৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৩ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ লাখ ২৩ হাজার ৭৭৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ