spot_img
spot_img

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে গিয়ে আশ্রয় নেওয়া ২৬২ জন প্রবাসী বাংলাদেশি আজ শুক্রবার (১২ মে) দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে তারা দেশে আসেন।

এদিন সকাল ৮টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৩৮ এর মাধ্যমে মদিনা থেকে ২৩৯ জন এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি১৩৬ এর মাধ্যমে জেদ্দা থেকে ২৩ জন দেশে পৌঁছেছেন।

দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিমান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে এই বাংলাদেশিদের স্বাগত জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ