spot_img
spot_img

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। ঠিক যেমন মুমূর্ষু রোগীর আত্মীয়-স্বজনের সামনে এসে চিকিৎসক বলেন, আপনার প্রিয় মানুষটির বেঁচে থাকার সম্ভাবনা এখন মাত্র ১ শতাংশ।

সোমবার (১১ মে) ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি এ সতর্ক বার্তা দেন তিনি।

মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আমেরিকার প্রস্তাবের জবাবে ইরানের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। একইসঙ্গে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু করার বিষয়ে দ্রুত কোনো সমঝোতার আশা কার্যত ভেস্তে যায়।

ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করবে।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতি এখন শেষ পর্যায়ে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ