spot_img

প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, কোনো ছাত্রছাত্রী স্কুলে না গেলে তাদের বাবা-মায়ের কাছে মোবাইলে ম্যাসেজ চলে যাবে। সেই সাথে শিক্ষক ও অভিভাবকদেরকে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।

শনিবার (১১ জুন) দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক আরও বলেন, দশম শ্রেণি পর্যন্ত যেন কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে না পারে তার জন্যে উদ্যোগ নিতে হবে। লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ