spot_img

বিভিন্ন জায়গায় আগুনের ঘটনায় গোয়েন্দারা নাশকতার তথ্য পেয়েছে : ওবায়দুল কাদের

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুনের ঘটনায় গোয়েন্দারা নাশকতার তথ্য পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেললে পরিণাম ভালো হবে না।

রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মাঠে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, যারা এমনটি করছে, তাদের সে আগুনেই পুড়তে হবে।

তিনি জানান, চট্টগ্রামের পর গত কয়েকদিনে দেশের বিভিন্নস্থানে ট্রেন, বাস, ফেরিসহ বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনারই তদন্ত চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ