spot_img
spot_img

আরও ১০০ আফগান বন্দীকে মুক্তি দিল ইরান

সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে আরো ১০০ আফগানকে মুক্তি দিয়েছে শিয়া রাষ্ট্র ইরান।

সোমবার (১২ জুন) মুক্তির পর ১০০ বন্দীকে আফগানিস্তানে হস্তান্তর করেছে ইরান।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও কারা ব্যবস্থাপকের প্রচেষ্টার ফলস্বরূপ দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে এই ১০০ বন্দীকে মুক্তি দিয়েছে তেহরান।

মুক্তির পর ইরান সংলগ্ন আফগান প্রদেশ নিমরোজে তালেবান নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তাদের হাতে তাদের হস্তান্তর করা হয়।

উল্লেখ্য; ক্ষমতায় এসে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে শিয়া রাষ্ট্র ইরানের সাথেও বিভিন্ন খাতে সম্পর্ক স্থাপন করেছিলো তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কিছু সমঝোতা চুক্তিও সম্পাদিত হয় দেশ দু’টির মাঝে। এর আওতায় দফায় দফায় আফগান বন্দীদের মুক্তি দিয়ে আসছে শিয়া রাষ্ট্রটি।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ