রাজবাড়ীতে মসজিদে যাওয়ার সময় বাসের চাপায় মাওলানা মোর্তজা আযম জিলানি (৫০) নামে স্থানীয় একটি মসজিদের ইমাম নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী মুর্তজা আজম জিলানী উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা এবং রাজবাড়ী ফ্লাওয়ার ও রাইস মিলস্ মসজিদের ইমাম ছিলেন।











