spot_img
spot_img

কাতারের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে আফগানিস্তান : প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কাতারের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ।

কাতার সফর থেকে ফিরে মাওলানা ইয়াকুব বলেন, চুক্তিটি স্বাক্ষর করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীলরা।

তিনি বলেন, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী কাতার। এটি নিরাপত্তা চুক্তি হবে, যার ভিত্তিতে দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে। আমি এটিকে একটি ভাল পদক্ষেপ হিসাবে দেখছি।

মাওলানা ইয়াকুব জানান তিনি ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য কাতারের সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, আমরা সেনাবাহিনীকে পরিচালনা করতে তাদের সহযোগিতা চাই, কারণ কাতার একটি ইসলামিক দেশ এবং তারা অতীতে আফগানিস্তানকে সাহায্য করেছে। সীমান্ত সুরক্ষিত করার জন্য তাদের সহযোগিতা দরকার।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ