বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

আজ থেকে শুরু হয়েছে মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম

করোনা প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে বন্ধ হচ্ছে। একই সঙ্গে আজ থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি

তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ