spot_img
spot_img

আফগান উপপ্রধানমন্ত্রীর সাথে তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদারের সাথে বৈঠক করেছেন তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী  হাকান ফিদান। বৃহস্পতিবার (১০ আগস্ট) আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এসময় মোল্লা আব্দুল গণী বারাদার তুরস্কের সরকারের প্রতি ইমারাতে ইসলামিয়াতে ব্যবসায়িক বিনিয়োগ, বিনিয়োগের যৌথ চেম্বার স্থাপন, আকশপথে চলাচলের করিডর ও আফগান অভিবাসীদের সাথে ভালো আচরণের আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানান যে, আফগানিস্তানে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়িয়ে আঙ্কারা কাবুলের সাথে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করে তুলতে আগ্রহী।

সূত্র: টলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ