বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়খালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত জারি করায় মানুষের জানমাল রক্ষায় বাড়তি সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্টগার্ড সদস্যরা মাইকিং করে লোকজনকে আবহাওয়া সংকেত মেনে চলার আহ্বান জানাচ্ছে।











