spot_img
spot_img

আওয়ামী লীগের সম্মেলনে সংঘবদ্ধ চোর চক্র; অর্ধশতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল চুরি

কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন থেকে অর্ধশতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

হ্নীলা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। হারিয়ে যাওয়ার ফোনের জন্য থানায় জিডি করেছি।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ