spot_img
spot_imgspot_img

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: শফিকুর রহমান

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছেন তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামের শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ