spot_img
spot_img

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আবারও জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সাথে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রস্থলে ফের অনুসন্ধান জাহাজ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে তুরস্ক। এমন পদক্ষেপের ফলে এথেন্স আবারো উত্তেজনা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

রোববার (১১ অক্টোবর) রাতে আঙ্কারা কর্তৃপক্ষ একথা জানায়।

তুর্কি নৌবাহিনী জানাচ্ছে যে, অরুক রেইস নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রীসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ অরুক রেইস’কে একমাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত নিয়ে আসে তুরস্ক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ