বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য আমেরিকা দায়ী: কিম জং

কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য মূলত আমেরিকা দায়ী বলে মন্তব্য করেছেন উত্তর কোরীয়ার নেতা কিম জং উন। একইসঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে কপট হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ কথা জানায়।

কেসিএনএ জানায়, ‘আত্মরক্ষা ২০২১’ নামক প্রদর্শনী উদ্বোধনকালে কিম তার ভাষণে অস্থিতিশীলতার জন্য আমেরিকাকে দায়ী করেন।

কিম জং বলেন, উত্তর কোরিয়ার এসব অস্ত্র আত্মরক্ষার জন্য। কোন বিশেষ দেশকে লক্ষ্য করে নয়।

সম্প্রতি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং ট্রেন থেকে অস্ত্রের উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। একে তারা হাইপারসনিক যুদ্ধ বোমা হিসেবে উল্লেখ করে।

এদিকে বাইডেন প্রশাসন বলেছে, পিয়ংইয়ংয়ের প্রতি তাদের কোন শত্রুতা নেই। কিন্তু কিম বলেছেন, আমি খুব কৌতুহলী, কোন লোক কিংবা কোন দেশ আছে যে এ কথা বিশ্বাস করে। তারা যে শত্রু নয়, তাদের আচরণে এ কথা বিশ্বাসের কোন ভিত্তি নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ