spot_img
spot_img

ক্ষমা ঘোষণা করে পালিয়ে যাওয়া পাইলটদের দেশে ফেরার আহ্বান জানাল আফগান সরকার

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের পালিয়ে যাওয়া পাইলট ও কো-পাইলটদের তাজিকিস্তান থেকে নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পালিয়ে যাওয়া পাইলটদের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই আফগানিস্তানে। ইতোমধ্যে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তারা দেশে ফিরে এসে সেবায় নিয়োজিত হতে পারেন।

সামরিক বিশেষজ্ঞ সারওয়ার নিয়াজি বলেন, তারা আফগানিস্তানের সম্পদ। আফগানিস্তানের টাকায় তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং শিক্ষা অর্জন করেছেন। তারা অভিজ্ঞ কর্মী। সুতরাং তাদের ফিরে আসার জন্য একটি পথ থাকা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ