বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

৪৭ ফিলিস্তিনি খেলোয়াড়কে হত্যা করেছে ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৭ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে নৃশংসভাবে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

শুক্রবার ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি এ বিষয়টি নিশ্চিত করেছে।

আল ওয়াফা জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৭ জন ক্রীড়াবিদকে হত্যা করা হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে আরও ৫ জন ক্রীড়াবিদকে। সেই সঙ্গে বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলায় বহু ক্রীড়াবিদ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত দুই মাসে খেলার মাঠ, অনুশীলন কেন্দ্র ও স্টেডিয়াম লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল বাহিনী।

সূত্র: আল মায়াদিন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ