spot_img
spot_img

করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৬৭ লাখ ২৩ হাজার ৮২০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি তিন লাখ ৩২ হাজার ৩২৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ২৩ হাজার ৮২০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৯৭৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে আমেরিকায়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৭৪০ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৪ হাজার ৩৯৯ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৯৩৮ জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ২৪৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ