নির্বাহী আদেশে বিদ্যুতের দাম ৫শতাংশ বৃদ্ধির প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহ্বানজানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবন চরম দুর্ভোগে কাটছে। মানুষ দিশেহারা। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গতকালকে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে। খেটে খাওয়াসহ স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়বে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি ও কলকারখানা উৎপাদনে বিরুপ প্রভাব পড়বে যার কারণে গোটা বাজার ব্যবস্থা টালমাটাল হতে পারে।
তিনি আরও বলেন, মানুষের দু:খ দুর্দশার কথা ভাবুন। জনগণের স্বার্থে ভূর্তুকি দিয়ে হলেও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।










