spot_img

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন হবে না।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা-২ আসনের সাভার উপজেলার দুটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে ২ বছর ক্ষমতায় থাকে এবং সব রাজনৈতিক দলের নেতাদের শারীরিক নির্যাতনসহ বিভিন্ন মামলায় হয়রানি করে, তাদের অধীনে বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপির নেতারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছেন। বিএনপি ও জামায়াতের এই নীল নকশা রুখে দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ