spot_img
spot_img

মেহেরপুরের গাংনীতে জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের মর চৌধুরীপাড়া জামে মসজিদ থেকে চাঁদা উত্তোলনের খাতা, লিফলেটসহ বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের কয়েকটিদল তাদেরকে আটক করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে জামায়াতের নেতাকর্মীরা ‘নাশকতা করার জন্য সরকার বিরোধী’ বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাহারবাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়। আজ রবিবার তাদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫ ধারাই মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।

আটককৃতরা হলেন- গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শেখ সাদী (৩২), ভাটপাড়া গ্রাম জামায়াতের সভাপতি রবিউল ইসলাম রুবেল (৩০), কামরুজ্জামান (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), কাউছার আলী (৫৬) ও তার ভাই ফায়জার আলী (৫৯),মজির উদ্দীনের ছেলে তৈয়ুব আলী (৪০), ইউসুব আলী (৩০), রিপন হোসেন (৩২),আবুল মোশাররফ হোসেন (৫৬), সেলিম রেজা (২৯), হাফিজুর রহমান (৪৮), তৌহিদুল ইসলাম (৫৯), এরশাদ আলী (৪৫), ইফরান আলী (৪২), আব্দুস সাত্তার (৭০), তাবারক আলী (৪৪), মোখলেছুর রহমান (৩০), শরিফুল ইসলাম (৫০), ইদ্রিস আলী (৬০), নাসির উদ্দীন (৩৪), জহিরুল ইসলাম (৫০),কুলবাড়িয়া গ্রামের সোহেল রানা (২৬), আলহাজ হোসেন (৫০), এরশাদ আলী ওরফে লাল্টু (৩৭), আমিরুল ইসলাম (৫৫), তোফাজ্জেল হোসেন (৫০), ইনারুল ইসলাম (৪০), ভাটপাড়া গ্রামের আকরাম হোসেন (৫০) ও তার ছেলে আরিফুল ইসলাম (৪০)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ