spot_img
spot_img

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

পিরোজপুরের শহরের প্রধান সড়কের পাশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

রোববার (১৩ জানুয়ারি) রাতে সদর রোডে ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা।

জানা যায়, আজ রাত ৮টায় হঠাৎ ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাসুম বেকারী, রুমী ফটোস্ট্যাট, গাজী সুস্টোর, প্রিয়াঙ্কা ফটোষ্ট্যাটসহ আরও কিছু দোকান পুড়ে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজে আমাদের নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে। কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে সরকারিভাবে প্রতি ক্ষতিগ্রস্থকে ১০ হাজার টাকা করে প্রাথমিকভাবে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ