ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, ইসলামি ইমারাত বিশ্বের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ও এই প্রতিশ্রুতি প্রমাণিত হয়েছে। তাই ইসলামী ইমারাতকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের অজুহাত খোঁজা উচিত নয়।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) খোস্ত প্রদেশের মানবস আল-জিহাদ মাদ্রাসার একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য; মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে পরাজিত করার পর আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান যোদ্ধারা। ক্ষমতা গ্রহণের পরপরই তারা প্রতিশ্রুতি দিয়েছিল, বিদেশি কোন বাহিনীর পরিকল্পনা বাস্তবায়নে আফগানিস্তানে মাটি ব্যবহার করতে দেয়া হবে না।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











