spot_img
spot_img

এরদোগানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে চিঠি পাঠালেন সুলতান আবদুল হামিদের নাতনি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার যাবতীয় সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানে প্রতি সন্তুষ্টি প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন উসমানিয়া খেলাফতের সুলতান দ্বিতীয় আবদুল হামিদের চতুর্থ প্রজন্ম শাহজাদী এমেল আদরা।

এরদোগানের উদ্দেশ্যে লেখা চিঠিতে উসমানিয়া এই শাহজাদী লিখেন, এই সময়ে আপনার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। দূরের ভিন্ন ভূমিতে বাস করা সত্ত্বেও আপনার ও রাষ্ট্রের মনোযোগে আমরা সম্মানিত বোধ করছি।

তুর্কি বার্তা সংস্থা দেমিরোরেন নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়েছে।

এমেল আদরা আরো লিখেন, অসুস্থতায় ডান হাতের অনুভূতি হারানোর কারণে তার এই চিঠি দিতে দেরি হয়েছে।

চিঠিতে তিনি একই সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুুশুওলু, পররাষ্ট্র উপমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান, রাষ্ট্রদূত হাকান চাকিল, কনস্যুল-জেনারেল দিদেম বুয়ুকআরসালান ও রাষ্ট্রদূতের সেক্রেটারি জয়েস হাদ্দাদকে তাদের সমর্থন ও সহায়তার জন্য ধন্যবাদ জানান।

জানা যায়, গত বছরের আগস্টে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হন লেবাননের রাজধানী বৈরুতে বাস করা উসমানিয়া সালতানাতের এই শাহজাদী। করোনায় আক্রান্ত হওয়ার পর এরদোগানের নির্দেশে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে বৈরুতের আমেরিকান হাসপাতালে ভর্তি করে। ১৪ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে তিন সপ্তাহ কাটানোর পর এমেল আদরা সাময়িকভাবে তার ডান হাতের অনুভূতি ক্ষমতা হারান। পরে সক্ষম হওয়ার পর এরদোগানকে তিনি চিঠি লিখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ