spot_img
spot_img

আফগানিস্তানে সাংবাদিকদের ওপর হামলার দায় স্বীকার করেছে দায়েস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের রাজধানীতে গত শনিবার (১১ মার্চ) সাংবাদিকদের একটি অনুষ্ঠান চলাকালে একটি হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে দায়েস।

রবিবার (১২ মার্চ) দায়েসের পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্টে এ বিষয়টি জানানো হয়।

জানা যায়, দায়েসের ওই হামলায় ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। যদিও তেবিয়ান কালচারাল সেন্টার জানিয়েছে, এ ঘটনায় ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বালখ প্রদেশে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় গভর্নর দাউদ মুজাম্মিল শহীদ হন। এর পরদিন শনিবার আফগান সাংবাদিকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দু‘টি ঘটনারই দায় স্বীকার করেছে দায়েস।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ