স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চাই।
সোমবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত করার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন। বেলা ১১টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা শুরু হয়।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।











