নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় গ্রেফতারদের হেফাজত থেকে ৭৬৩ পিস ইয়াবা, ১২৫ কেজি ৭০ গ্রাম (৪০ পুরিয়া) গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু করা হয়েছে।











