spot_img

রাজাকারদের তালিকা তৈরিতে গঠিত হলো নতুন কমিটি

রাজাকারদের তালিকা তৈরিতে বিদ্যমান সংসদীয় সাব কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খান বলেন, আমাদের আগের কমিটির আকার বড় ছিল, যার কারণে বৈঠকে কোরামপূর্ণ হতো না। এজন্য আমরা ওই কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের সাব কমিটি গঠন করেছি।

তিনি বলেন, সাব কমিটি গঠনের পর রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু জেলা থেকে যে তালিকা সরবরাহ করা হয়েছিল, তার বেশিরভাগই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। অনেক জেলায় রাজাকার নেই এমন তথ্য জানানো হয়। এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

জানা যায়, আগের সাব কমিটির মতো শাজাহান খান নতুন কমিটির আহ্বায়ন হয়েছেন। দুই সদস্য হলেন— জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ