spot_img

ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধু রমজানে না, সারাবছর যাতে ভোক্তা নিরাপদ খাদ্য পান, তা নিশ্চিতে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান করতে হবে। ভোক্তা সচেতন না হলে সফলতা আসবে না। সেই কারণে সচেতনতা বাড়াতে হবে। ভোক্তাকে সচেতন করার পাশাপাশি ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।

বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ের দপ্তর থেকে ‘রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জনসচেতনতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ভোক্তার কাছে নিরাপদ খাবার পৌঁছে দিতে কাজ করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ