spot_img
spot_img

সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে বিতর্কিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের।

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সুত্র জানায়, সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

আহত মুরাদ হাসানের কপালে তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ