ইরান সংকট সমাধানে কোনো তৃতীয় পক্ষের সহায়তা প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে হোক বা অন্য যেকোনো উপায়ে—এই লড়াইয়ে জয় যুক্তরাষ্ট্রেরই হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। চলতি সপ্তাহে চীনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। আমরা এই লড়াইয়ে জিতবই।
এ সময় ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তাদের যুদ্ধক্ষমতা বর্তমানে খুবই দুর্বল।
সূত্র, আল জাজিরা











