spot_img
spot_img

পদ্মা সেতু উদ্বোধন: স্মরণকালের বৃহত্তম জনসভা হবে: ওবায়দুল কাদের

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার মনে হয়, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১২ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, আজকে এ পদ্মা সেতু যার স্বপ্ন, এই পদ্মা সেতু যার কমিটমেন্ট, এই পদ্মা সেতুর জন্য যিনি পারিবারিকভাবে অপমানিত হয়েছেন, তার সেই স্বপ্নের পদ্মা সেতু। বাঙালির সক্ষমতার পদ্মা সেতু এবং অপমানের প্রতিশোধের এই পদ্মা সেতু।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বলেন, বঙ্গবন্ধুকন্যা এপারে (মাদারীপুর) ভাষণ দেবেন এবং ওপারে (মুন্সিগঞ্জ) সুধী সমাবেশ করবেন। আপনারা সবাই ওই দিন বেলা ১১টার মধ্যে প্রস্তুত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ