spot_img

ডেঙ্গু আক্রান্ত আরও ১৮ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১৩ জন এবং ঢাকার বাইরের পাঁচজন।

সোমবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে ৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ৫৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৫১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ বছর ডেঙ্গুতে মৃত্যু নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ