spot_img
spot_img

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে গত ২৪ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য ছাড়া এখনো চুক্তিটির সুনির্দিষ্ট কোনো বিবরণ প্রকাশ্যে আসেনি।

সমঝোতা স্মারকে ঠিক কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। একদিকে তিনি বলেছেন, চুক্তিটি খুব কাছাকাছি। অন্যদিকে বিভিন্ন সময়ে ইরানকে লক্ষ্য করে কঠোর আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন।

তবে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের প্রবল আগ্রহ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে তিনি একটি বিকল্প পথ খুঁজছেন।

তাদের ভাষ্য, যুদ্ধের কারণে আমেরিকার জনগণের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে রক্ষা পেতে ট্রাম্প সংঘাতকে পেছনে ফেলতে চান। এ জন্য সম্ভাব্য চুক্তিটিকে তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিশেষ পথ হিসেবে ব্যবহার করতে চাইছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি পেছনে ফেলে যুদ্ধ থেকে বেরিয়ে আসাই এখন ট্রাম্পের প্রধান লক্ষ্য। আর সেটি সম্ভব করার সবচেয়ে কার্যকর উপায় হলো একটি শান্তি চুক্তিতে পৌঁছানো।

চুক্তিটি সই হলে ট্রাম্প সেটিকে নিজের বড় রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন বলেও মনে করছেন তারা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ