spot_img
spot_img

যথাযথভাবে কাজ না করলে বেতন হালাল হবে না : বিএসএমএমইউ ভিসি ডা. শারফুদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের নিজেদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা উচিত। আমরা যদি যথাযথভাবে সময় মতো কাজ না করি, তাহলে আমরা যে বেতন পাবো তা হালাল হবে না।

বুধবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনরা, বিভাগীয় চেয়ারম্যানরা, পরিচালকরা ও অফিস প্রধানরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ