spot_img
spot_img

বন্যাদুর্গতদের মাঝে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের নগদ অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

এস এম সাইফুল ইসলাম


চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের বানভাসি মানুষের মাঝে কুরবানির গোশত, নগদ অর্থ ও ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে আনুমানিক রাত ৮টা পর্যন্ত সুনামগঞ্জের দিরাই উপজেলাসহ বিভিন্ন পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ও বর্তমান পানি বন্দী পরিবারের মাঝে এই ত্রাণ তৎপরতা চালিয়েছে তারা।

ত্রান তৎপরতায় অংশগ্রহণ করেছেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা সারওয়ার হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতী মুনির আহমাদ, মুফতী আমির খসরু, মুফতী আখতারুজ্জামান, মাওলানা জুনাইদ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবু বকর, মাওলানা হাসানুজ্জামান নান্নু, মুহাম্মাদ হাসান, হাফেজ শাহাবুল ইসলাম ও মুহাম্মদ মিশু প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ